ময়মনসিংহ প্রতিনিধি
মহানগরীর রামকৃষ্ণ মিশন রোডে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মানুষের মাথার ১২টি খুলি ও দুই বস্তা হাড়সহ বাপ্পী নামে এক যুবককে গ্রেফতার করেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টার দিকে নগরীর রামকৃষ্ণ মিশন রোডের এক বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাসার ভেতর থেকে মানুষের মাথার ১২টি খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করা হয়। একই সময়ে বাপ্পী নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বিভিন্ন কবরস্থান থেকে চুরি করা মাথার এসব খুলি ও হাড় পাচারের জন্য মজুত করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ।ধ
