কালিয়ায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:৩৮

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

কালিয়ায় দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষে রায়হান ফকির(২৫) নিহত হওয়ার ঘটনায় শনিবার রাতে ৭১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা কহিনুর বেগম বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।  উপজেলার নড়াগাতী থানার ওসি রোকসানা খাতুন বলেন, নিহতের মা বাদী হয়ে ৭১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।