সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:৩৮

মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

মৌলভীবাজার প্রতিনিধি জেলা তথ্য অফিস মৌলভীবাজারের ব্যবস্থাপনায় ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার মৌলভীবাজার জাতীয় মহিলা সংস্থার হলরুমে মহিলা সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম রেজিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুছ ছাত্তার। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে। 

গোপালগঞ্জে সাংবাদিক কর্মশালা 

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক দুই দিনব্যাপী অনলাইনে সাংবাদিক কর্মশালা শুরু হয়েছে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন কর্মশালা উদ্বোধন করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও ইউরোপীয় ইউনিয়ন এ কর্মশালার আয়োজন করেছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বিশেষ অতিথির বক্তব্য দেন।

পৌর কমিউনিটি সেন্টার উদ্বোধন

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা চান্দিনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এমজিএসপি প্রকল্পের আওতায় ও বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় ৮ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত চান্দিনা পৌর কমিউনিটি সেন্টার উদ্বোধন করা হয়। শনিবার ঐ কমিউনিটি সেন্টার উদ্বোধন করেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, সাংগঠনিক সম্পাদক প্রফেসর এনায়েত উল্লাহ ভুঁইয়া ও চান্দিনা থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ। এতে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভার সচিব মো. ইউসুফ আলী, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সুরুজ ভুঁইয়া প্রমুখ।

 

 

০