নিয়োগ বিজ্ঞপ্তি: আরন ডেনিম লিঃ, শুকরান, মির্জানগর, সাভার, ঢাকা-১৩৪৪ শূন্যপদে একজন জিএম (টেকনিক্যাল) আবশ্যক। বেতন আলোচনা সাপেক্ষে। টেক্সটাইল বিএসসি/উক্ত পদে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে [email protected] ইমেইলে CV পাঠানোর জন্য অনুরোধ করা হলো। সিকে-১৫২৮
পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধিমোতাবেক মালিরচর মৌলভীপাড়া দাখিল মাদ্রাসা, পো: ঘোষপাড়া, উপজেলা: বকশীগঞ্জ, জেলা: জামালপুরের জন্য একজন নিরাপত্তাকর্মী ও একজন আয়া পদে লোক নিয়োগ আবশ্যক। আগ্রহী প্রার্থীগণকে প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঁচশত টাকা সমমূল্যের অফেরতযোগ্য পোস্টাল অর্ডার/ ব্যাংক ড্রাফট সুপার মালিরচর মৌলভীপাড়া দাখিল মাদরাসার হিসাব নং ৬২৫৫/৪ জনতা ব্যাংক বকশীগঞ্জ শাখার অনুকূলে জমা করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদনপত্র ডাকযোগে/ সরাসরি প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। ইতিপূর্বে উল্লেখিত পদসমূহে বৈধ আবেদনকারীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। সুপার সিকে-১৫৩৬
