ঢাকা ওয়াসার পরিবেশবান্ধব
নিরাপদ পানি সরবরাহ প্রকল্প
ইত্তেফাক রিপোর্ট
ঢাকা ওয়াসার ‘ঢাকা পরিবেশবান্ধব নিরাপদ পানি সরবরাহ প্রকল্প (ডিইএসডব্লিউএসপি)’ বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি এক লাখ আট হাজার ৯৫২ টাকা বিতরণ করা হয়েছে। সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধর্বপুরে তাদের এ টাকা প্রদান করা হয়। ঢাকা ওয়াসা ও বেসরকারি সংস্থা ডর্প ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক হস্তান্তর করে।
অনুষ্ঠানে প্রকল্পের ৪ নম্বর সেকশনের দুইজন নারীসহ মোট ক্ষতিগ্রস্ত ৫০ জনকে টাকা প্রদান করা হয়। সর্বোচ্চ ৭ লাখ ৮৩ হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছেন শাহজাহান ফকির।
