শীতার্তদের জন্য আশার কম্বল বিতরণ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:২৯

শীত মৌসুমে দরিদ্র শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে আশা প্রায় ৪২ লাখ টাকার প্রায় ১৪ হাজার কম্বল বিতরণ করেছে। আশা’র জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে নিজস্ব অর্থে দেশের তুলনামূলক বেশি শীতপ্রবণ জেলাগুলোর দুস্থ, দরিদ্র মানুষদের এসব শীতবস্ত্র দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি