জনসংখ্যা হোক জনসম্পদ

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:৪৫

একটি দেশের আয়তনের তুলনায় যদি জনসংখ্যা বেশি হয় এবং তা যদি জীবন যাপনে ব্যাঘাত সৃষ্টি করে তখন তাকে অতিরিক্ত জনসংখ্যা বলে। বাংলাদেশে প্রতিবছরই জনসংখ্যা বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, দেশের মানুষের আয়ুষ্কাল বেড়ে হয়েছে ৭২.৬ বছর। এর মধ্যে পুরুষের গড় আয়ুষ্কাল ৭১.১ বছর এবং নারীর ৭৪.২ বছর। অতিরিক্ত জনসংখ্যার কারণেই বেকারত্বের হার বেড়েই চলেছে। তবে বিভিন্ন দেশে তাদের উন্নয়নের মাধ্যম হিসেবে জনসংখ্যাকে বেছে নিয়েছে। তারা তাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করেই বর্তমানে উন্নতির শিখরে আরোহনের প্রচেষ্টা চালাচ্ছে। আমরা আমাদের জনসংখ্যাকে যদি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করতে পারি, তবে বাংলাদেশ একসময় উন্নতির শিখরে আরোহন করতে পারবে।

ইসরাত জাহান

শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ