অনন্যার যুদ্ধজয়ের গল্প

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:৪৬

 

সম্প্রতি ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা ২০১৯’ প্রদান করা হয়। প্রাণঘাতী করোনা

ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে অনলাইনে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। বরাবরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়। যারা পাহাড়সম প্রতিকূলতা ঠেলে নিজের জীবনে সফল হয়ে সমাজের নারীর অবস্থান দৃঢ় করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন তারা হলেন— রাত্রি জেংঝাম, পিংকি চিড়ান, চিড়িং ক্লাসি, নাদিয়া রছিল ও গ্লোরিয়া মান্দা। তাদের জীবনযুদ্ধের খানিকটা জানাতে এই আয়োজন—

এফ মাইনর (সংগীতের দল)

এফ মাইনর একটি গিটারের কর্ডের নাম। সেই নাম অনুসারে পাঁচটি মেয়ে মিলে একটি গানের দল তৈরি করেন। আর তাদের গাওয়া গান হূদয় জয় করে লাখো মানুষের। বয়সে তারা মাইনর, তবে গুণে নয়। আর এফ শব্দের ভেতরে যেই ফিমেল, ফ্রিডম, ফাইটার শব্দগুলো লুকিয়ে আছে, এফ মাইনর ব্যান্ড দলটি যেন তারই প্রতিভূ। এফ মাইনর ব্যান্ডের সদস্যরা হলেন :রাত্রি জেংঝাম, পিংকি চিড়ান, চিড়িং ক্লাসি, নাদিয়া রছিল ও গ্লোরিয়া মান্দা। সুর তোলার পাঁচটি যন্ত্র যখন এই ব্যান্ডের পাঁচ নারীর হাতে ঝংকৃত হয়, তখন সৃষ্টি হয় সংগীতের অপূর্ব মূর্ছনা। এফ মাইনর তার সৃজনশীলতায় নতুন নতুন চমক উপহার দিয়ে যাচ্ছে আমাদের।