গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে হতদরিদ্র গৃহিণীদের মাঝে প্রধানমন্ত্রীর উন্নয়ন তহবিল থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা মেম্বারবাড়ী এলাকায় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন অসহায় হতদরিদ্র ২১টি পরিবারের মধ্যে একটি করে সেলাই মেশিন তুলে দেন। এ সময় ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মেম্বার মোছা. জাহানারা বেগম, শিপনা আক্তার সুমি, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবর রহমান, সমাজসেবক ফাইজউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
