সিলেট : সিলেটে সাতকরা দিয়ে গরুর মাংস অধিকাংশ মানুষের রসনার অন্যতম অনুষঙ্গ। তবে সিলেটে একে হাতকরা নামে ডাকা হয়। টক আর তিতা স্বাদের সংমিশ্রণে ফলটির ঘ্রাণ অনন্য। দেখতে গোলাকার কমলার চেয়ে বড় আকৃতির ফলটির খোসা পুরু। লেবুগাছের মতো সাতকরার কাঁটাভরা গাছ ২০ থেকে ২৫ ফুট লম্বা হয়। ছোট মাছ ও কচুশাক দিয়েও সাতকরা খাওয়া যায়। ছবিটি বন্দরবাজার এলাকার —আব্দুল বাতিন ফয়সল