ইথিওপিয়ায় একটি বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। শনিবার রাতে বেনিশংগুল-গুমুজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। দেশটির মানবাধিকার কমিশন এই তথ্য জানিয়েছে। আরো কিছু এই ধরনের হামলার ঘটেছে বলে জানিয়েছে কমিশন। তবে এসব হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাতে বাসে হামলার ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কমিশন জানায়। দেশটির উত্তরাঞ্চলে সামরিক অভিযানের মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো। -রয়টার্স
