‘আগামী শীতের আগে করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে’

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ০০:৩১

আগামী শীতের আগেই করোনা ভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন ‘করোনায় ৯০ শতাংশ কার্যকর’ ভ্যাকসিনের উদ্ভাবক প্রতিষ্ঠান বায়োএনটেক এর প্রতিষ্ঠাতা উগুর শাহীন। তিনি বলেন, গ্রীষ্মের মধ্যেই করোনার টিকা পাওয়া যাবে। তবে এই শীতে পরিস্থিতি খারাপ হতে পারে বলেও সতর্ক করেছেন উগুর শাহীন। উগুর শাহীন বলেন, ভ্যাকসিনটি গ্রহণ করলে তা একজনের থেকে অন্যজনের মধ্যে সংক্রমণের হার কমানো কমিয়ে দেবে। ফলে একজনের শরীরে করোনার উপসর্গ তৈরি হওয়া থামিয়ে দেবে বলে আশাবাদী তিনি। সব ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ ও আগামী বছরের শুরুতে ভ্যাকসিনের সরবরাহ শুরু হবে। মার্কিন ফাইজারের সঙ্গে যৌথভাবে ভ্যাকসিন তৈরি করেছে জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। এই বায়োএনটেকের প্রতিষ্ঠাতা হলেন উগুর শাহীন। তিনি নিজে এই ভ্যাকসিন তৈরির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। সম্প্রতি তৃতীয় ধাপের পরীক্ষার ফলে ভ্যাকসিনটি ৯০ শতাংশ কার্যকর বলে জানানো হয়েছে। -বিবিসি