পাকিস্তানের দাবি রবিবার 'জোরালোভাবে প্রত্যাখ্যান' করেছে আফগানিস্তান। দেশটির অভিযোগ, পাক সেনাবাহিনীর মুখপাত্র আফগান ভূমি থেকে তার দেশের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যকলাপ চলানো হচ্ছে বলে যে দাবি করেছে তা ভিত্তিহীন।
আফগান পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানায়, বিশ্বজুড়ে কোন বৈষম্য ছাড়াই তার দেশ সকল ধরণের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আফগান অঞ্চলকে অন্য দেশের বিরুদ্ধে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ব্যবহার করার অনুমতি দিবে না।
শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং সেনা মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখার অভিযোগ করে, আফগানিস্তানকে কেন্দ্র করে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে ভারত।
ওই সংবাদ সম্মেলনের ভিডিও যাচাই করে আফগান মন্ত্রণালয় পাকিস্তানের সকল অভিযোগ উড়িয়ে দেয়। সেইসঙ্গে জানায়, পেশোয়ার কৃষি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় মালিক মহামান্দ জড়িত থাকার কোন প্রমাণ নেই।
সেইসঙ্গে বিবৃতিতে আরো বলা হয়েছে, আফগানিস্তানের জনগণ সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার এবং বৈশ্বিকভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে আফগানিস্তান সহযোগিতা করবে।
ইত্তেফাক/এসআর
