বিনোদন রিপোর্ট
বাংলাদেশি রক ব্যান্ড ‘রিদম অব বাংলাদেশ’ মার্কিন যুক্তরাষ্ট্রের মিডওয়েস্টে একটি ভার্চুয়াল কনসার্টের আয়োজন করেছে। সম্প্রতি নিউইয়র্কে দুই ঘণ্টার দীর্ঘ ‘রিদম অব বাংলাদেশ’ আয়েজিত গান-ই-আড্ডা পর্ব ২তে এটি প্রচার হয়। ব্যান্ডটি নগরবাউল জেমস, এলআরবি, আর্টসেল, অর্থহীন এবং মাইলসসহ বেশ কয়েকটি জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ডের কভার গান পরিবেশন করে প্রশংসা পেয়েছে। গানের দলটির প্রধান কণ্ঠশিল্পী ও গিটার প্লেয়ার আবির জানান। ব্যান্ডটির সঙ্গে আরও যুক্ত রয়েছেন সাফি (ড্রামার), শাওন (বেজ), রাইভেন (গিটার) এবং ভোকাল শিপু। অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন তাহনীন মাশরুবা মিথুন।
