যোশে ফাইটস চ্যাম্পিয়ন

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২১:১৮

প্রথম বিভাগ বাস্কেটবল

স্পোর্টস রিপোর্টার

ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামে অনুষ্ঠিত ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস প্রথম বিভাগ বাস্কেটবলে যোশে ফাইটস ৪ খেলায় ৮ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল লিগের শেষ খেলায় ওল্ড ডিওএইচএস  ৬৯-৫০ পয়েন্টে মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাবকে হারিয়েছে। ৭ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় ওল্ড ডিওএইচএস। ১২-১৬ নভেম্বর পর্যন্ত ৫ দল নিয়ে অনুষ্ঠিত প্রথম বিভাগ বাস্কেটবল। অন্যদল হচ্ছে মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাব, ক্যান্টনিয়নস ও রেইথ। চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।