হাসপাতালের দালাল

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২১:৩০

হাসপাতালে মানুষ যায় সেবা নিতে; কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সেখানে রোগীরা দালালদের খপ্পরে পড়ে। এবং এই দালালচক্র রোগীদের উন্নত চিকিত্সার কথা বলে প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করে। এতে রোগীরা যথাযথ চিকিত্সা পায় না। এ ব্যাপারে প্রয়োজনীয় করণীয় বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মু. আবদিম মুনিব

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়,

কুষ্টিয়া