৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত শেরপুর জেলার নকলা উপজেলা। পাশ্ববর্তী শেরপুর সদর ও নালিতাবাড়ি উপজেলায় রয়েছে ফায়ার সার্ভিস স্টেশন। কিন্তু নকলায় কোনো অগ্নিকাণ্ডে শেরপুর জেলা সদর বা নালিতাবাড়ি থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয় জনসাধারণ। তাই জনস্বার্থে প্রায় ৮৫ ভাগ কাজ সম্পন্ন হওয়া নকলা ফায়ার সার্ভিস স্টেশনের জমিসংক্রান্ত জটিলতা নিরসন করে ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম দ্রুত চালুর জন্য বিনীত আবেদন জানাচ্ছি।
মো. সুখন
চন্দ্রকোনা, নকলা, শেরপুর
