নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২১:৩২

নিয়োগ বিজ্ঞপ্তি: বাঘিয়া আলআমিন কামিল মাদ্রাসা, ডাক :কাশীপুর, সদর, বরিশাল এর জন্য একজন “গ্রন্থাগারিক” আবশ্যক। মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, ০২ কপি ছবি, নাগরিকত্ব সনদ, এনআইডি কার্ড এবং মোবাইল নম্বরসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন পৌঁছাতে হবে। অধ্যক্ষ, ০১৭১২-১০৫১০৮।              সিকে-১৫৪১

পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি :মহিলা কলেজ চট্টগ্রাম, এনায়েত বাজার, চট্টগ্রাম-এ শূন্য পদে সরকারি বিধি মোতাবেক অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর ০১ (এক) জন ও ০১ (এক) জন অফিস সহায়ক নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রসমূহের সত্যায়িত ফটোকপি, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও ২০০/-(দুইশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে অধ্যক্ষ, মহিলা কলেজ চট্টগ্রাম, ৪৯, এনায়েত বাজার, চট্টগ্রাম বরাবর আবেদনপত্র পৌঁছাতে হবে। বি:দ্র: পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।       সিকে-১৫৩৭