কিশোরগঞ্জ প্রতিনিধি
সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা সোমবার সকালে শহর সমবায় ভবনের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে স্বাক্ষর করেছে জেলা আইনজীবী সমিতি, সুশাসনের জন্য নাগরিক (সুজন), মানবাধিকার আইনজীবী ফোরাম, বেসরকারি উন্নয়ন সংগঠন পপি, কেয়ার বাংলাদেশ, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন। এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মাসুমা আক্তার প্রমুখ। পরে পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
