ব্লিচিং পাউডারের ট্রাকে এলো কফি পাউডার!

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২১:৪৭

বেনাপোল (যশোর) সংবাদদাতা

বেনাপোল স্থলবন্দরে ব্লিচিং পাউডার আমদানিকৃত পণ্যের সঙ্গে কফি, দানাদার ও পাউডার জাতীয় পণ্য মিথ্যা ঘোষণায় আনার অভিযোগে ভারতীয় একটি ট্রাক জব্দ করেছে বেনাপোল কাস্টম হাউজ কর্তৃপক্ষ। রবিবার রাতে বেনাপোল স্থলবন্দরের ৩২ নম্বর শেডের সামনে থেকে ভারতীয় ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আমদানিকারক এমএস রিড এন্টারপ্রাইজ এবং সিএন্ডএফ রিয়াঙ্কা ইন্টারন্যাশনাল। বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার কল্যাণ মিত্র চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দরের সামনে থেকে ভারতীয় একটি ট্রাক জব্দ করা হয়। পরে ঐ ট্রাকটি বেনাপোল কাস্টমস হাউজে আনা হয় এবং তল্লাশি করে ভারত থেকে আমদানিকৃত ব্লিচিং পাউডারের সঙ্গে মিথ্যা ঘোষণার কফি, দানাদার ও পাউডার জাতীয় পণ্য পাওয়া যায়। এগুলো কী পণ্য পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।