কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
কামারখন্দে রবিবার গভীর রাতে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লালমনি এক্সপ্রেস ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার পথে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকার কোবাদ শেখ মোড়ে পৌঁছলে রেললাইনের ওপর দিয়ে হাঁটার পথে ঐ ব্যক্তি ধাক্কা খায়। তখন স্থানীয় টহলরত পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে চিকিত্সক তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
