নিয়ামতপুরে দুই ক্লিনিককে জরিমানা

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ২১:৪৮

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদরে দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে। সোমবার সকালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারা ভঙ্গের অপরাধে দুটি ক্লিনিকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলুফা সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় উপজেলা সদরের নূরেছা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৩০ হাজার টাকা এবং নিরাময় ক্লিনিকের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।