গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের টঙ্গী আরিচপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১-এর সদস্যরা। রবিবার রাতে টঙ্গী পূর্ব থানার আরিচপুর নতুন বাজার রেলগেট শহিদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি চাকু এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানীটেক এলাকার মোহাম্মদ আলী, একই থানার মরকুন পশ্চিমপাড়ার মো. মাসুদ, মরকুন মীরেরপাড়ার মো. মেহেদী হাসান এবং আমতলীর জনৈক রুমান মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. মিজানুর রহমান।
