শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে নূর-ই-আলম চৌধুরীর শোক

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ০১:০৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের পত্নী শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

শোকবার্তায় চীফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপের ব্যক্তিগত কর্মকর্তা আশরাফুল আলম বিপ্লব সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৩ মিনিটে ইত্তেফাকের শিবচর প্রতিনিধিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের মা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া নাসের সোমবার রাত ৮টা ৫০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইত্তেফাক/এমআর