করোনায় আক্রান্ত লিয়াকত আলী লাকী

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ০০:৪৮

করোনায় আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। গতকাল বিকালে তার করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। নবান্ন উত্সবের উদ্বোধনী বক্তৃতায় এ তথ্য জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শিল্পকলা একাডেমি সূত্র জানায়, রাষ্ট্রপতি আবদুল হামিদের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য করোনা পরীক্ষা করিয়েছিলেন মহাপরিচালক লিয়াকত আলী লাকী। কিন্তু গতকাল বিকালে রিপোর্ট পজিটিভ আসাতে রাষ্ট্রপতির অনুষ্ঠানে অংশ না নিয়ে তিনি বাসাতেই আইসোলেশনে আছেন।