শিশুকে গণধর্ষণের পর বের করে নেওয়া হল ফুসফুস

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১১:৩০

৬ বছরের শিশুকে গণধর্ষণের পর হত্যা করে ফুসফুস বের করে নেওয়ার হয়েছে। এই খুনের সঙ্গে তুক-তাকের ভ্রান্ত বিশ্বাসও জড়িয়ে আছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। দিওয়ালির রাতে ভারতের কানপুরে এ ঘটনা ঘটে। 

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, স্ত্রীর সন্তানধারণের জন্য দরকার একটি শিশুর ফুসফুস। এমনই নারকীয় কুসংষ্কার থেকে অপহরণের ছক কষেছিল পরশুরাম কুরিল নামে এক ব্যক্তি।

পুলিশের জিজ্ঞাসাবাদে পরশুরাম জানায়, দিওয়ালির রাতে ঘাতমপুর এলাকা থেকে ওই শিশুটিকে অপহরণ করে অনকূল কুরিল ও বীরেন নামে দুজন। জঙ্গলে নিয়ে গিয়ে তারা শিশুটিকে গণধর্ষণ করে। প্রথমে অনকূল ও বীরেনকে গ্রেফতার করে পুলিশ। পরে সোমবার মূলচক্রী পরশুরামকে গ্রেফতার করা হয়। সব জেনেও চুপ করে ছিলেন এই অভিযোগে আটক করা হয়েছে পরশুরামের স্ত্রীকেও। 

ইত্তেফাক/বিএএফ