বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ার খবর—সিলেটের বন বিভাগের বহু জায়গা দখল করে নিয়েছে দখলবাজরা। এইসব রক্ষণাবেক্ষণের দায়দায়িত্বে বনাঞ্চল রক্ষার জন্য বন বিভাগ। আর ঢাকা মহানগরীর রাস্তা ও ফুটপাত দখল নিয়ে আছে দখলবাজরা—এত বছরের পর বছর ধরে দেখতে হচ্ছে। এই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত রাখার জন্য আছে ঢাকার দুই সিটি করপোরেশন। বারবার এ নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে, তবু কিছুই রক্ষণাবেক্ষণ ও উদ্ধার করা যাচ্ছে না। তাহলে স্ব স্ব বিভাগের বর্তমান কর্মকর্তা ও কর্মচারীর প্রয়োজনীয়তা কোথায়?
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
