শাটডাউন নিয়ে আলোচনা করতে প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখান করেছেন ডেমোক্র্যাটরা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরে হোয়াইট হাউসে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যান্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, ডেমোক্র্যাটরা সেই আমন্ত্রণ প্রত্যাখান করেছেন। ৯ জন রিপাবলিকান কংগ্রেসম্যান আলোচনায় অংশ নেবেন। গতকাল শাটডাউন ২৫তম দিনে পড়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স জানিয়েছেন, এখনই সময় ডেমোক্র্যাটদের আলোচনার টেবিলে এসে একটি চুক্তির জন্য সমঝোতা করা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে গঠিন তদন্ত কমিটিকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন অ্যাটর্নি জেনারেল পদে প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত উইলিয়াম বার। -রয়টার্স
