গোদাগাড়ীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৩:৩৮

রাজশাহীর গোদাগাড়ীতে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় আশরাফ আলী (৫০) নামের একজন কৃষকের লাশ উদ্ধার করেছে প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রে।

বুধবার সকালে হিজলগাছি ইট ভাটার পার্শ্বে আম গাছের ডালে নিজ পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আশরাফ আলীকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি মাটিকাটা ইউনিয়নের বিদিরপুর এলাকার হিজলগাছি গ্রামের বাসিন্দা মৃত বুলুর ছেলে।

স্বজনরা জানান, আশরাফ আলী দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভুগছিলেন। তিনি কৃষিকাজ এবং ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বলেন, ঝুলন্ত অবস্থায় হিজল গাছে মাঠের মধ্যে একটি আম বাগান থেকে ঝুলন্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এমআর