স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা নেই, নিজ অফিসে করছেন মিটিং 

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৫:৪৮

গত কয়েক দিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা নিয়ে বেশ বিভ্রান্তি চলছিল। শেষপর্যন্ত জানা গেছে তিনি করোনা আক্রান্ত নন।

বুধবার সচিবালয়ে নিজ অফিসে ভিডিও মিটিং করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার সভার এই বৈঠক হয়। 

এর আগে গত শনিবার আইইডিসিআরে প্রথম টেস্টে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং এ মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছিলো।

পরদিন রবিবার রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে কোভিড পরীক্ষার ফল দুজনেরই নেগেটিভ আসে। এর পরদিন সোমবার রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকসে তৃতীয় দফায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেগেটিভ ফল আসে।

মঙ্গলবার চতুর্থ দফায় আইইডিসিআরে স্বরাষ্ট্রমন্ত্রীর কোভিড-১৯ ফলাফল নেগেটিভ আসে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব সুস্থ আছেন। উনাদের শরীরে কোভিডের কোনো লক্ষণ নেই।

ইত্তেফাক/জেডএইচ