সাঘাটায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৮:৫৮

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পানিতে ডুবে হুমাইয়া আকতার (৩) ও মেঘলা আকতার (২) নামে ২ শিশু মারা গেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার যোগীপাড়া (বিলবস্তা) গ্রামে এ ঘটনা ঘটে।  

মৃত্যু হুমাইয়া আকতার ওই গ্রামের হাসু মিয়ার মেয়ে ও মেঘলা আকতার একই গ্রামের মোশারফ হোসেনের মেয়ে।

আরো পড়ুন: ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে মির্জা ফখরুল  

সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট জানান, বৃহস্পতিবার বিকালে হুমাইয়া ও মেঘলা বাড়ির উঠানে খেলতেছিল। এক পর্যায়ে স্বজনরা তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে বাড়ির পাশে বিলে ভাসমান অবস্থায় হুমাইয়া ও মেঘলাকে উদ্ধার করা হয়। 

ইত্তেফাক/এএএম