উদ্ধৃতি

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২০:০০

বিশ্বের বিভিন্ন দেশে কারানাট্য জনপ্রিয়তা পেয়েছে এবং বর্তমানে বিশ্বে কারাবন্দিদের মনস্তত্ত্বে ইতিবাচক উন্নয়ন এবং আত্মসংশোধন প্রণালী রূপে কারানাট্য সংশোধনী উদ্যোগের সমার্থক হয়ে উঠছে। কারাগারের বদ্ধ পরিবেশে দলগতভাবে নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে একজন অপরাধীর মানবিক গুণাবলি বিকশিত হবে এবং আত্ম-প্রতিফলন প্রক্রিয়ার ভেতর দিয়ে কারাবন্দি ব্যক্তি অনুধাবন করতে পারবে যে, সে কী ভুল করেছে এবং কীভাবে নিজেকে শোধরাতে হবে।

—ড. ইশরাফিল শাহিন

   নাট্যব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার

   অ্যান্ড পারফর্ম্যান্স স্টাডিজ বিভাগের

   তত্ত্বাবধায়ক ও পরিচালক

(সূত্র :দৈনিক ইত্তেফাক, ১৯ নভেম্বর ২০২০)