আজকে খুকুর জন্মদিনে সবাই ভীষণ খুশি সে খুশিতে তানপুরাতে গান ধরেছে পুষি। পুষি মানে বিড়ালছানা ভীষণ দুষ্ট পাজি মাছ ও মাংস ছাড়া কিছু নয় খেতে সে রাজি। চিকেন রোস্টটা খুব প্রিয় তার খাবে পেটটি পুরে তাইতো সারেগামাপাধা বাজায় নতুন সুরে।