প্রাণ, ইস্পাহানী ও বনফুলসহ বিভিন্ন ব্রান্ডের নকল মোড়ক উদ্ধার

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০০:১০

নোয়াখালীতে নামী-দামী বিভিন্ন দেশি বিদেশি ব্রান্ডের এক টন নকল মোড়ক উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।এ ঘটনায় জড়িত তিনিটি ব্যবসা প্রতিষ্ঠানকে তিন লাখ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুন নাহার এ অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযান ও আদালতকে সহযোগিতা করেন র‌্যাব-১১ এর  লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু সালেহ। 

অভিযানকালে গোরাবাড়িয়া ও  কলা পট্টির মোতালেব ষ্টোর, আজিজ ষ্টোর ও আল্লাহর দান পারফিউম ষ্টোরের গুদাম থেকে  বস্তাভর্তি প্রাণ, চাষীর নকল চিনি গুড়া চাল, ডাল, মসলা, ইস্পাহানী মির্জাপুর, লিফটন চা পাতা, বনফুল সেমাই ও বিদেশি প্রসাধনীসহ বিভিন্ন পণ্যের প্রায় এক টন নকল মোড়ক জব্দ করা হয়। 

জানা যায়, চৌমুহনী বাজারে বেশ কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন নামী-দামী কোম্পানির পণ্যের মোড়ক প্রস্তুত করে নিম্নমানের দ্রব্য সামগ্রী ও প্রসাধনী বাজারজাত করে আসছিলো। 

ইত্তেফাক/জেডএইচ