বড় জয়ে বসুন্ধরা কিংসের শুরু

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:৩৪

স্পোর্টস রিপোর্টার

নারী ফুটবল লিগের ফিরতি পর্বের প্রথম ম্যাচেও বড় জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী বসুন্ধরা কিংস। গতকাল কমলাপুর স্টেডিয়ামে দিনের একমাত্র খেলায় বসুন্ধরা কিংস ৫-০ গোলে বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। প্রথমার্ধে নারগিস আক্তারের জোড়া গোলে এগিয়ে ছিল বসুন্ধরা। অধিনায়ক সাবিনা খাতুন দ্বিতীয়ার্ধে নেমেই গোল করেন। আর কায়সার হামিদ খ্যাত লম্বা ডিফেন্ডার আঁখি খাতুন খেলার শেষ ১০ মিনিটে জোড়া গোল করেছেন। সাত খেলায় বসুন্ধরার ২১ পয়েন্ট। সমান খেলায় বিজিত দলের ৬ পয়েন্ট।

আজকের খেলা :জামালপুর কাচারীপাড়া একাদশ ও কুমিল্লা ইউনাইটেড। নাসরিন স্পোর্টস ক্লাব একাডেমি ও স্পাটর্ন এমকে গ্ল্যাকটিকো সিলেট। ১১টা ৩০ ও ২টা ৩০, কমলাপুর স্টেডিয়াম।