রহিমানগর চ্যাম্পিয়ন

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ২১:৩৫

আবুল হোসেন, কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়ায় তৃতীয় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রহিমানগর একাদশ। গতকাল উপজেলার করইশ বন্ধু ঐক্য পরিষদের আয়োজনে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে রহিমানগর একাদশ ১-০ গোলে হারিয়েছে কোয়া চাঁদপুর যুব সংঘকে।

বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. নাজমুল আহসান কলিমউল্ল্যাহ। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।