গোনজের আলী
বীর মুক্তিযোদ্ধা আলহাজ গোনজের আলী সেলিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে মাস্টার্স ডিগ্রি নিয়ে চাকরি জীবন শুরু করেন সরকারের উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে। পরবর্তী সময় জেলা উপপরিচালক হিসেবে অবসরে যান। তিনি এতিমদের জন্য সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ গ্রামে হাফিজিয়া মাদ্রাসাসহ সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠন প্রতিষ্ঠা করে গেছেন। পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনার জন্য বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ করা হয়েছে।
