ভারতীয় চিত্রনায়িকা শ্রাবন্তীকে ফোনে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে মাহাবুবর রহমান (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাকৃত যুবক খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ৬/১ বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে। বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কলকাতায় মাহাবুবের ফুফাতো ভাই নুরুল হাসানের মাধ্যমে চিত্রনায়িকা শ্রাবন্তীর মোবাইল নম্বরটি তিনি পেয়েছিলেন। নুরুল হাসান কোলকাতার ফিল্ম ইন্ডাট্রিতে টুকটাক কাজে জড়িত ছিলেন।
শ্রাবন্তীর সঙ্গে মাহাবুবের মুঠোফোনে একবার কথাও হয়েছিলো। পরবর্তিতে ফোনে সাড়া না পেয়ে চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত মুঠোফোনে কুপ্রস্তাবসহ নানা ধরনের আপত্তিকর মেসেজ দিতেন মাহবুব।
এ বিষয়ে চিত্রনায়িকা শ্রাবন্তী ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ হেড কোয়াটার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থা’নায় ১৬ নভেম্বর মা’মলা দায়ের করা হয়।
এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থা’নার ওসি মমতাজুল হক জানান, আদালতের নির্দেশে আ’সামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে সেই মোবাইল ও সিম জ’ব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি এ ঘটনা স্বীকার করেছে।
ইত্তেফাক/বিএএফ
