গানের পাখি শিমু মোহিনী

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:৩৫

 

মো. আমিরুজ্জামান

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

 

সম্ভাবনাময়ী সঙ্গীতশিল্পী শিমু মোহিনী। যেকোনো গান তার কণ্ঠে যেন মানিয়ে যায়। তার সুরেলা কণ্ঠের জাদুতে এরইমধ্যে সকলের কাছে গানের পাখি হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে প্রশংসা কুড়ানোর পাশাপাশি সম্প্রতি প্রকাশিত হয়েছে তরুণ এই কণ্ঠশিল্পীর প্রথম মিউজিক ভিডিও ‘আকাশ যখন’। এই গানটির কথা লিখেছেন অপু আমান। সুর ও সঙ্গীত আয়োজনও করেছেন অপু নিজেই। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সজল ও সারাকা। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আদিত্য রুপু। গানটি শ্রোতামহলে দারুণ প্রশংসিত হয়েছে। সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা শিমুর সঙ্গীতে হাতেখড়ি হয় তার কাকা চিত্তরঞ্জন মহন্তের কাছে। শিমু মোহিনী জানান, শিক্ষকতার পাশাপাশি তিনি গানের চর্চা করে যেতে চান। শিমু বলেন, ‘ছোটবেলা থেকেই আমি গানের সাথে যুক্ত আছি। আমি আমার ভালোবাসা আর ভালোলাগা থেকেই গান করি। শিক্ষতার পাশাপাশি আমি সারাজীবন গানের সাথেই থাকতে চাই।’