মোহাম্মদ আরজু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি্
বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইউনিসেফের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ১২ থেকে ২০ বছর বয়সী শিশু-কিশোরদের ৪ দিনব্যাপী ১ মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা গত ৯ জানুয়ারি শেষ হয়েছে। সমাপনী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যাভিনেতা জেলা শিল্পকলা একাডেমিরসহ সভাপতি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এসআর ওসমাণ গণি সজিবের সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের প্রজেক্ট অফিসার মাজহারুল ইসলাম, প্রশিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, ‘চলচ্চিত্রে জীবনের চিত্র ফুটে ওঠে। শিশু-কিশোরদের শর্টফিল্ম নির্মাণের এই উদ্যোগ সুন্দর জীবন গঠনে ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে ২০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয় এবং শিশুদের তৈরি ১০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
