চট্টগ্রাম তৃতীয় বিভাগ ফুটবলের দ্বিতীয় পর্বে টানা দুই ম্যাচ জিতে সাফল্যের রাস্তায় হাঁটছে সিটি কর্পোরেশন গ্রীণ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের দ্বিতীয় খেলায় অফিস দলটি ২-০ গোলে অপর অফিস দল বন্দর ক্রীড়া সমিতিকে (সাদা) পরাজিত করে। শাহজাদা ও আরমান দলের হয়ে গোল দু’টি করেন।
একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অপর খেলায় মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থা ৩-১ গোলের ব্যবধানে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। সাকিব, টিটু, রাশেদ জয়ী দলের পক্ষে এবং ফয়সাল গোল করেন বিজিত দলের পক্ষে।
আজকের খেলা চান্দগাঁও স্পোর্টিং ক্লাব বনাম কিষোয়ান স্পোর্টিং ক্লাব সকাল ১০টা এবং রাইজিং স্টার জুনিয়র বনাম মুক্তবিহঙ্গ ক্লাব দুপুর ২টায় (চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম)।
