প্রবাসীদের কষ্ট নিয়ে গান

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:৩৮

এসএম লুত্ফর এর আগে প্রবাসীদের কষ্ট নিয়ে ডকুমেন্টারি করেছেন। এবারে ধারাবাহিকভাবে গান গাইছেন। এরই ভেতরে প্রবাসীদের নিয়ে নতুন চলচ্চিত্রের প্রস্তুতিও নিয়েছেন তিনি। লুত্ফর বলেন, ‘সবাই তো ভিন্ন ভিন্ন বিষয়ে কাজ করে। আমার বিষয় এই প্রবাসীদের দুঃখ বেদনা। আজীবন আমি এই বিষয় নিয়ে কাজ করে যেতে চাই।’