ওয়ালটন পঞ্চম পুরুষ বিচ ফুটবলে ইয়াংমেন্স ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ইয়াংমেন্স ক্লাব ২-০ গোলে ফুটবল ক্লাব মহেশখালীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার ও রানার্সআপ দলকে ১৫ হাজার এবং অংশগ্রহণকারী প্রত্যেক দলকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ডিরেক্টর ইকবাল বিন অনোয়ার।
