ইত্তেফাক রিপোর্ট
সাভারে করোনা সংক্রমণ রোধসহ আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ও কাঁচাবাজার পরিদর্শন এবং বস্তায় চাল কম দেওয়া এবং পাটের বস্তা ব্যবহার না করার অপরাধে তিনটি চালের গুদামকে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাস্ক ব্যবহার না করার অপরাধে ১১ জনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। গতকাল দুপুরে সাভারের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
