দাঁতগুলো কিড়মিড় করে
ঠকঠক করি শীতে
লাঠি হাতে ছুটে যাই
আগুনের খোঁজে, ধরণীতে।
গিয়ে দেখি শত শত লোক
লকলকে আগুনের পাশে
শীতে জবুথবু গাছপালা
ঠকঠক করে কাঁপি রজনীতে।
একটি শীতের কাঁথা কেউ যদি দিত
পাই নাই বলে জেগে থাকি সারা রাত
দিন কাটে রোদে, রাত কাটে
শিশির ভেজানো ঘাসে।
