হোয়াইট হাউজ পরিদর্শন তিব্বতের নির্বাসিত সরকারের নেতা লোবসাং সাঙ্গের

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ০০:২০

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ পরিদর্শন করলেন তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান লোবসাং সাঙ্গে। এর ফলে দীর্ঘ ৬০ বছর পরে হোয়াইট হাউজে গেলেন তিব্বতের কোনো নেতা। এ নিয়ে চীন ক্ষুব্ধ হতে পারে। তবে দেশটি এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তিব্বত সংক্রান্ত বিষয়টি দেখভালের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন সম্প্রতি রবার্ট ডেস্ট্রো বলে এক কূটনীতিককে নিযুক্ত করে। এরপর রবার্ট ভারতের ধর্মশালায় আশ্রয় নেওয়া নির্বাসিত তিব্বত সরকারের প্রধান লোবসাং সাঙ্গেকে হোয়াইট হাউজে যাওয়ার আমন্¿ণ জানান। আবেদনে সাড়া দিয়ে শুক্রবার হোয়াইট হাউজে যান লোবসাং সাঙ্গে। তিনি রবার্ট ডেস্ট্রোর সঙ্গে বৈঠকও করেন। বৈঠকের বিষয়ে হোয়াইট হাউজ কিছু জানায়নি। -রয়টার্স