মোহামেডানের হকি খেলোয়াড়দের সংবর্ধনা

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:১২

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের খেলোয়াড়দের সংবর্ধনা আগামীকাল। মতিঝিলস্থ ক্লাব টেন্টে চ্যাম্পিয়ন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুরে খেলোয়াড়দের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। বিকালে সংবর্ধনা এবং কনসার্টের আয়োজন করা হয়েছে। অনেকদিন পর মোহামেডান টেন্টে একটা উত্সব দেখবে খেলোয়াড়রা।