সেই শামীমাকে নিয়ে ফের সংসার করতে চান 'জঙ্গি' স্বামী 

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১২:১১

সিরিয়ায় গিয়ে আইএস-বধূ হওয়া ব্রিটিশ স্কুলছাত্রী শামীমা বেগমকে নিয়ে ফের সংসার করতে চান তার জঙ্গি স্বামী ইয়াগো রিডজিক  ।  সম্প্রতি একটি ডকুমেন্টারিতে দেওয়া সাক্ষাতকারে এমনটি জানান তিনি।  বর্তমানে সিরিয়ার একটি কারাগারে বন্দি রয়েছেন নেদারল্যান্ডের নাগরিক রিডজিক।
 
ব্রিটিশ ডকুমেন্টরি নির্মাতা অ্যালান ডানকানকে দেওয়া একটি সাক্ষাতকারে রিডজিক বলেন, আমার স্ত্রীর সঙ্গে যে কোনো জায়গাই হবে আমার বাড়ি। আমি চাই আবার সংসার শুরু করতে। 

 পূর্ব লন্ডনের ব্যাথনালগ্রিন এলাকার বাসিন্দা কিশোরী শামীমা বেগম ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি লন্ডনের গেটউইক এয়ারপোর্ট দিয়ে ইস্তাম্বুল তুরস্ক হয়ে সিরিয়ায় আইএসে যোগ দেন। পরে ইয়াগো রিডজিক নামক এক আইএস জঙ্গিকে বিয়ে করেন। ২০১৭ সালের জানুয়ারিতে সিরিয়ার ক্যাম্পে মানবেতর জীবন যাপনে শামীমার এক বছর বয়সী কন্যা ও তিন মাসের পুত্র সন্তান মারা যায়। মানবেতর জীবন থেকে মুক্তির জন্য ব্রিটেনে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন শামীমা বেগম।যুক্তরাজ্যে ফেরার জন্য বর্মানে  ব্রিটিশ আদালতে  আইনি লড়াই যাচ্ছেন শামীমা । চলতি মাসে যুক্তরাজ্যে শামীমার নাগরিকত্ব মামলার শুনানি হওয়ার কথা রয়েছে । 

ইত্তেফাক/এআর