বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের ক্যাম্পিং উদ্বোধন

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ২১:০৭

হাটহাজারী (চট্টগ্রাম): বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের ১০ দিনব্যাপী ‘রেজিমেন্ট ক্যাম্পিং ২০১৮-১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় হাটহাজারীর বড়দীঘির পাড়স্থ চট্টগ্রাম সেনানিবাসের মিলিটারি ফার্ম সংলগ্ন ফরমেশন ড্রাইভিং ট্র্যাক এলাকায় ওই রেজিমেন্ট ক্যাম্পিং এর উদ্বোধন করেন চট্টগ্রাম সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সামসুজ্জামান। এবার চট্টগ্রাম অঞ্চলের ৫৭টি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ২১০ জন সিনিয়র (পুরুষ) ক্যাডেট, ১০৯ জন সিনিয়র (মহিলা) ক্যাডেট ও ১০৮ জন জুনিয়র (পুরুষ) ক্যাডেটসহ মোট ৪২৭ জন ক্যাডেট স্বতঃস্ফূর্তভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করে। এ ক্যাম্পে ক্যাডেটরা পিটি, ড্রিল, ম্যাপ রিডিং, ফায়ারিং, এ্যাসল্ট কোর্স, ছদ্মবেশ ও গোপনীয়তা, ভাইপার ডেম্যুসহ অন্যান্য সামরিক বিষয়াবলীর উপর প্রশিক্ষণ গ্রহণ করবে           —ইত্তেফাক