বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
বিশ্বনাথে ৩৪ বোতল ভারতীয় মদসহ মঙ্গলবার রাতে জালাল মিয়া (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক জালাল কিশোরগঞ্জ জেলার ছারুয়াকান্দি বখাচুলিবাজারের মৃত সাদেক আলীর পুত্র।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, আটক জালাল মিয়া বিশ্বনাথ উপজেলা সদরের টিএনটি রোডের আছকিরের কলোনীতে বসবাস করে মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
